দোহারে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ মধুরখোলা এলাকা থেকে গতকাল শুক্রবার শহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহিদুল মোকসেদপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মধুরখোলা রাস্তার পাশে শহিদুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির আহম্মেদ বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।