দোহারে যুবকের লাশ উদ্ধার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তর প্রান্ত থেকে দোহার থানার পুলিশ এক যুবকের হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইউসুফপুর গ্রাম থেকে লিটন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে কাটাখালী গ্রামের কৃষক আনু বেপারীর ছেলে আল-আমিন (২০) বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল শনিবার ভোরে স্থানীয় লোকজন নামাজ পড়তে বের হলে মাঠের পাশে লাশ দেখে আশপাশের লোকজনকে জানান। এ সময় আল-আমিনের স্বজনেরা লাশ শনাক্ত করে পুলিশে সংবাদ দেন। ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠায়।