দোহারে লাশের গাড়িতে ডাকাতি, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার শিমুলিয়া এলাকায় লাশবাহী গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চার ব্যক্তিকে আটক করেছে দোহার থানার পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে একটি লাশ দোহারের জয়পাড়ায় নিয়ে আসা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের খালেক ফকিরের বাড়ির সামনে পৌঁছালে ১০-১৫ জনের একদল ডাকাত রাস্তা আটকে গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নয়টি মুঠোফোন ও ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানতে পেরে এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে। তারা সানাল (৩০), আমির হোসেন (৩২), আশরাফ আলী (২৯) ও কালু মিয়াকে (৩১) ধরে পিটুনি দিয়ে দোহার থানার পুলিশের কাছে সোপর্দ করে। অপর ডাকাতেরা পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেছে।