দোহারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার পূর্বচর গ্রামে গত রোববার একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পূর্বচর গ্রামের নৃপেন মালাকার জানান, তিনি স্থানীয় ভূমি অফিস থেকে লিজ নিয়ে ১৬ শতাংশ জমিতে প্রায় ৫০ বছর ধরে বসবাস করছেন। নিয়মিত খাজনাও পরিশোধ করেন। বছর খানেক আগে একই গ্রামের মোহাম্মদ ফজলুর রহমান মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা ও আহাম্মদ আলী মোল্লা ওই জমি নিজেদের দাবি করে জায়গা ছেড়ে দিতে চাপ দিয়ে আসছেন।নৃপেন মালাকার অভিযোগ করেন, আহাম্মদ আলী ও মোহাম্মদ আলী গত রোববার ১৫-১৬ জন লোক নিয়ে তাঁর জমিতে টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘর তুলেছেন। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনাটি দোহার থানার পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তাঁদের কাজ করতে নিষেধ করে।তবে আহাম্মদ আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ক্রয় সূত্রে আমরা ওই জমির মালিক। এ জন্য আমরা জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছি।’দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির উদ্দিন জানান, উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।