দোহারে সন্ত্রাসী হামলা তিন দিনেও মামলা নেয়নি পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় একটি বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো মামলা নথিভুক্ত করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর জয়পাড়া গ্রামে গত বুধবার রাতে ওই হামলা হয়।স্থানীয় সূত্র জানায়, উত্তর জয়পড়া গ্রামের আবদুল হাকিমের বাড়িতে বুধবার রাতে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা, সোনা ও রূপার অলংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আবদুল হাকিম বাদী হয়ে দোহার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নথিভুক্ত করতে রাজি হয়নি।দোহার থানার ওসি আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি মুঠোফোন ধরেননি।