দোহারে সরকারি চালসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুরে দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকারের দেওয়া দুই বস্তা চালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার নজরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।দোহার থানার ওসি আলমগীর হোসেন জানান, বরাদ্দ করা চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে স্থানীয় নুরুদ্দিন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহাব দোহারী, ইউপি সচিব জামাল উদ্দিন, ইউপি সদস্য মাকসুদুল হক, আটক নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।