দোহারে হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা গ্রাম থেকে ২৫ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে হোসেন আলী (৩৫) নামের ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাগেরকান্দা গ্রামে মাদক বিক্রি হচ্ছে বলে পুলিশ খবর পায়। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক-ব্যবসায়ী হোসেন আলীকে হেরোইনসহ গ্রেপ্তার করে।