দোহারের ১৭ জন মুক্তিযোদ্ধার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ১১ সদস্যসহ ১৫ জন মুক্তিযোদ্ধা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ নিয়ে ওই এলাকার প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করছে একটি মহল। এরই অংশ হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁরা বলেন, গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ছোট ভাই মুক্তিযোদ্ধা মো. রতন খানকে উদ্দেশ্যমূলকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তাঁরা বলেন, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে রতন খান ভারতের গোকুলনগরে প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে অস্ত্রসহ বাংলাদেশে ফিরে আসেন। এরপর দেশকে শত্রুমুক্ত করার লড়াইয়ে প্রত্যক্ষভাবে অংশ নেন। বিবৃতি দাতারা হলেন মুক্তিযোদ্ধা সংসদ দোহার থানা কমান্ডের কমান্ডার এস এম মহিউদ্দীন, যুদ্ধকালীন কমান্ডার ডা. আবুল কালাম ও মো. রজব আলী মোল্লা, সুলতান আলম শিকদার, ডা. আবদুল আওয়াল প্রমুখ। বিজ্ঞপ্তি।