দোহায় সাংবাদিকদের হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে প্রকাশ্যে সাংবাদিকদের হত্যা ও হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সাংবাদিকেরা। দুই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।জানা যায়, একাধিক জাতীয় দৈনিকসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় সম্প্রতি জয়পাড়া বেগম আয়শা পাইলট স্কুলের শিক্ষক হারুনুর রশিদ ও মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়।অভিযোগ পাওয়া গেছে, এ সংবাদের জের ধরে গতকাল রোববার বেলা ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা প্রথমে মুঠোফোনে সাংবাদিকদের হুমকি দেয়। পরে উপজেলার মধুরচর গ্রামের শাহিন চকদারের নেতৃত্বে ৪৫-৫০ জনের একটি দল দোহায় সাংবাদিকদের কার্যালয়ে ঢুকে আরটিভির জেলা প্রতিনিধি ও দোহার প্রেসক্লাবের সভাপতি অমিতাভ অপুর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় কার্যালয়ে উপস্থিত প্রায় ১০-১২ জন সাংবাদিক তাদের বোঝানোর চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে সব সাংবাদিককে হত্যার হুমকি দেয়। তারা বলে, ‘আবার যদি ওই মাস্টারদের বিরুদ্ধে কোনো সাংবাদিক সংবাদ প্রকাশ করে, তাহলে তার হাত কেটে নেওয়া হবে।’খবর পেয়ে দোহার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক অপু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।