দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রয়াত সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মো. সিদ্দীকুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গত বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্তসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি।