প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী, তাঁর গাড়িচালক আনসার আলীসহ বিএনপির ‘গুম’ হওয়া নেতা-কর্মীদের ফিরে পেতে সিলেট নগরের হজরত শাহজালালের (রহ.) দরগাহ জামে মসজিদে দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। দোয়ায় গুম হওয়া নেতা-কর্মীদের সুস্থ অবস্থায় ফিরে পাওয়া এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করা হয়। এতে সাবেক সাংসদ শফি চৌধুরী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মখন মিয়া, বিএনপির নেতা আশিক উদ্দিন, এ টি এম ফয়েজ, আবদুল ওয়াছেহ্ চৌধুরী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল আহাদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহিদ প্রমুখ শরীক হন।