দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির পাঁচজন সদস্যের সুস্থতা কামনা করে গতকাল বুধবার দুপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ কর্মসূচিতে দোয়া পরিচালনা করেন আদালত মসজিদের ইমাম মুফতি মো. রুহুল আমীন। অসুস্থ আইনজীবীরা হলেন মো. আবদুল গফুর, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম, হাফিজুর রহমান ও মসলেম উদ্দীন। দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম শাহজাহান, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি