দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্র জানায়, গতকাল রোববার বেলা দেড়টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় সাবেক কমিশনার মো. আবদুল মোমেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. শাহেনশাহ আলম উপস্থিত ছিলেন।