দোয়া মাহফিলের দাওয়াত খেয়ে ৬৩৫ জন অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা চেয়ারম্যানপাড়ায় দোয়া মাহফিলের খাবার খেয়ে ৬৩৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে ৬৩৫ জন অসুস্থ হয়েছেন। বিষয়টি জানার পরপরই সেখানে চিকিৎসক দল পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। স্থানীয় লোকজন জানান, গত সোমবার ওই গ্রামের আজানুর রহমানের মরহুম বাবা-মায়ের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে দাওয়াতি লোকজনকে খাওয়ানোর জন্য রোববার রাতে রান্না করে স্থানীয় একটি মসজিদের সংরক্ষণ করা হয়। গ্রামের আলতাব আলী বলেন, ‘দাওয়াত খাওয়ার পর রাত থেকে শুরু হয় পাতলা পায়খানা ও বমি। পরে স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ ও স্যালাইন নেই। এর পর জানতে পারি, ওই দাওয়াত খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’