দোয়ারাবাজারে উপবৃত্তির কার্ড জালিয়াতির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির কার্ড জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে ৩৮টি কার্ড তৈরি করে ৫৪ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই টাকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকেরা আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে তাঁরা টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করে পরে আর দেননি। এরপর এলাকাবাসীর পক্ষ থেকে গত সোমবার জেলা প্রশাসক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের সঙ্গে ৩৮টি ভুয়া কার্ডের ফটোকপিও জমা দেওয়া হয়েছে।