দৌলতখান ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান ছাত্রদলের কমিটিতে মৎস্য ব্যবসায়ী, অছাত্র ও সাক্ষরজ্ঞানসম্পন্ন লোকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় কমিটির তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা হলেন আবু হেনা রিয়াজ (সম্পাদক), মুন্সি মো. সিহাবউদ্দিন (যুগ্ম সম্পাদক) ও মো. রাসেল (সাংগঠনিক সম্পাদক)। অতিসত্বর ওই কমিটি বাতিল না করা হলে উপজেলা ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের নেতারাও পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে দৌলতখান ছাত্রদলের নেতা-কর্মীরা লিখিতভাবে এ অভিযোগ করেন।