দৌলতখানে প্রার্থী ঘোষণা নিয়ে আ.লীগে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ তোফায়েল আহমেদ দৌলতখান পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদের নাম ঘোষণা করেন।স্থানীয় ও দলীয় সূত্র জানিয়েছে, মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ খান ও আলী আজম মনোনয়নপত্র দাখিল করেন। পরিস্থিতি মোকাবিলায় দলীয় একক প্রার্থী ঘোষণা করতে সোমবার বেলা ১১টায় আওয়ামী লীগের দৌলতখান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ নাছির আহমেদের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আলী আজমের সমর্থকেরা বিক্ষোভ শুরু করে এবং আলী আজমকে সমর্থন দেওয়ার দাবি জানাতে থাকেন। এতে তোফায়েল আহমেদ রাজি না হলে উত্তেজিত নেতা-কর্মীরা দলীয় কার্যালয় চত্বরের চেয়ার ভাঙচুর করেন।তোফায়েল আহমেদ জানান, দলীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ খানকে মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।