দৌলতখানে ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙন থেকে ভোলার দৌলতখান শহর, ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়ন রক্ষা বাঁধে ব্লক ফেলে ভাঙন রোধের দাবিতে দৌলতখান শহরের দক্ষিণ মাথা ও সৈয়দপুরের গুপ্তবাজারে মানববন্ধন করা হয়েছে।দৌলতখান নদী ভাঙন প্রতিরোধ কমিটির ডাকে গত রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে দক্ষিণ মাথায় পথসভা হয়।সভায় বক্তারা বলেন, চার-পাঁচ বছর যাবৎ দৌলতখান শহর থেকে ভবানীপুর, সৈয়দপুরের গুপ্তবাজার হয়ে সরকারি পুকুরপাড়, আলিমউদ্দিন বাংলাবাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। বাঁধ ঠিকমতো সংস্কার না করায় দৌলতখানের শত শত পরিবার পানিবন্দী হয়ে থাকছে। গত বর্ষা মৌসুমে দৌলতখান শহরসহ ওই দুই ইউনিয়ন কয়েকবার প্লাবিত হয়।