দৌলতখানে সাবেক সাংসদ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমকে দৌলতখান উপজেলার উত্তর বাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা একটার দিকে বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম দৌলতখানে আসার পর উত্তর বাজারের নিজ বাসভবনে বিশ্রাম নিতে যান। খবর পেয়ে আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী এসে ওই ভবন ঘেরাও করে রাখেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা হাফিজ ইব্রাহীমকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হাফিজ ইব্রাহীম পুলিশের সহায়তায় ওই স্থান ত্যাগ করেন।দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী বলেন, ‘আওয়ামী লীগের কিছু ছেলেপেলে হইচই করেছে মাত্র, আর কিছু হয়নি। হাফিজ ইব্রাহীম কাজ সেরে চলে গেছেন।’