দৌলতখানের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী জাকির হোসেন তালুকদার পাঁচ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ফকরুল আলম পেয়েছেন ৯৪০ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার ভোট গ্রহণ করা হয়।
ভোলা অফিস