দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া েনৗ পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। অাজ শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ওই রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। এতে নৌযান চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। পরে ১০টার দিকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এর অাগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি প্রায় ৪০টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে।
এ দিকে ফেরি চলাচল বন্ধের কারণে দুই ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়েছে। শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।