দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাড়ে ছয় ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝনদীতে ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে জানান, ঘন কুয়াশার কারণে গতকাল রাতে থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছয়টি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছে। সকাল নয়টা পর্যন্ত কুয়াশা না কাটায় নৌযান চলাচল শুরু করা হয়নি। কুয়াশা কেটে গেলে আবার নৌযান চলাচল শুরু হবে।