দৌলতদিয়ায় দুই পক্ষের সংঘষর্, একজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম আয়নাল ফকীর (৩৫)। তিনি যুবদলের দৌলতদিয়া ইউনিয়নের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে যৌনপল্লিতে আয়নাল ফকীরের পক্ষ ও জামাল পত্তনদারের (৩৫) পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে আয়নাল ফকীর আহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তাঁরা গোপনে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।