দৌলতদিয়া ঘাট থেকে দুই শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ বৃহস্পতিবার দুই শিশুকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গাজীরহাট গ্রামের খুশি আক্তার (২২) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার মিষ্টিপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০)।থানা হেফাজতে ওই দুই শিশু জানায়, তাদের একজন (১৩) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এবং অন্যজন (১৩) ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তারা সম্পর্কে চাচাতো বোন। বুধবার দুপুরে স্কুল চলাকালে বেড়ানোর কথা বলে তাদের খুশি আক্তার রাজশাহীতে নিয়ে যান। পরে তারা একত্রে নাটোর হয়ে কুষ্টিয়ায় এবং সেখান থেকে দৌলতদিয়ায় আসে।