দৌলতদিয়া ঘাটে আটকে আছে ৩০০ ট্রাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল বৃহস্পতিবার ৩০০ পণ্যবাহী ট্রাক আটকে ছিল। টানা অবরোধের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে একসঙ্গে অনেক গাড়ি আসায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, টানা অবরোধ শেষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে একযোগে ছেড়ে আসা অনেক গাড়ি দৌলতদিয়া ঘাটে এসে যথাসময়ে নদী পারাপার হতে পারেনি। এতে ঘাটে গাড়ির দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারে গাড়ির সারি ছিল। ওই সারিতে প্রায় ৬০০ গাড়ি আটকে ছিল।