দৌলতদিয়া ঘাটে আবার যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বুধবার সন্ধ্যার পর থেকে আবার বাস, ট্রাকসহ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এ পথে ফেরির সংকট ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লোকজন বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসায় যানবাহনের চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় ও ঘাটশ্রমিক সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের জন্য ১০টি রো রো ফেরি বরাদ্দ করা হলেও সাতটি চলাচল করছে।