দৌলতদিয়া ঘাটে আবার যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া রুটের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একটি বড় ফেরি ও ঘাট বন্ধ থাকায় এবং অতিরিক্ত গাড়ি আসায় সোমবার রাত থেকে যানজটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘাটে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিসি সূত্রে আরও জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোররাতে ৪ নম্বর ঘাটের পকেট রাস্তায় পণ্য বোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এ কারণে ওই সময় থেকে ওই ঘাটটি বন্ধ রয়েছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ও ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সোমবার সারা দিন একটি ফেরি বিকল ও মঙ্গলবার ভোররাত থেকে চার নম্বর ঘাট বন্ধ রয়েছে। এ ছাড়া নিয়মিত গাড়ির সঙ্গে সোমবার বেনাপল এলাকা থেকে অতিরিক্ত কয়েক শ পণ্যবাহী ট্রাক আসায় চাপ বাড়তে থাকে।