দৌলতদিয়া ঘাটে ফেরির পাইপে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গত শুক্রবার রাতে ‘কেরামত আলী’ নামের একটি ফেরির ধোঁয়া নির্গমন পাইপে আগুন লাগে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, এই নৌপথে অতিরিক্ত স্রোতের কারণে ইঞ্জিনে বাড়তি চাপ পড়ায় সাইলেন্সার পাইপে জমে থাকা কার্বন নির্গমন হতে না পেরে আগুনের সূত্রপাত হয়।পরে ফেরিসংশ্লিষ্ট লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফেরিটি তখন পাটুরিয়া থেকে যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের কাছে অবস্থান করছিল।