দৌলতদিয়া ঘাটে যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি হরতালের ডাক দেওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল রোববার যানজটের সৃষ্টি হয়। গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ঘাটে চার শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে ছিল। যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য এ পথে আরও দুটি ফেরি দেওয়া হয়েছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বর্তমানে আটটি রো রো ফেরির সঙ্গে আরও দুটি ইউলিটি টাইপ ফেরি ‘অপরাজিতা’ ও ‘দোলনচাঁপা’ যুক্ত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ফেরি দুটির উদ্বোধন করেন।গতকাল রোববার সকালে ঘাটে গিয়ে দেখা যায়, শনিবার বিকেলে এসে পৌঁছেছে, এমন কয়েক শ গরুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় আটকে আছে। এসব ট্রাক ও বাসের চালক ও যাত্রীদের সারা রাত দুর্ভোগ পোহাতে হয়।