দৌলতদিয়া থেকে পাঁচ দিনে চারজন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে পুলিশ পাঁচ দিনে তিনটি শিশু ও এক কিশোরীকে উদ্ধার এবং দেহ ব্যবসা করানোর অভিযোগে তিন যৌনকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, রোববার রাতে এক প্রতারক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কামারপাড়ার একটি শিশুকে (১০) দৌলতদিয়া যৌনপল্লি থেকে উদ্ধার এবং খুশি বাড়িওয়ালি ও বরকত আলীকে (১৬) গ্রেপ্তার করে। একই দিন সাধী বাড়িওয়ালির বাড়ি থেকে আরেকটি শিশুকে (১২) উদ্ধার করা হয়। এ ঘটনায় চৈতী ও মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এদিন যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে আরেক তরুণীকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।২১ জুলাই যৌনকর্মী শিল্পী বেগমের (৩০) ঘর থেকে এক কিশোরীকে (১৪) উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।