দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুটি নতুন ফেরি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ‘মাধবীলতা’ ও ‘বনলতা’ নামে দুটি নতুন ফেরি উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বুধবার এর উদ্বোধন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ উপলক্ষে বেলা ১১টায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ, মানিকগঞ্জ জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরা প্রমুখ।
এই নৌপথে ১৩টি ফেরির মধ্যে বর্তমানে ১০টি চালু রয়েছে। যানবাহন পারাপারে সক্ষমতা বৃদ্ধির জন্য এর সঙ্গে আরও দুটি ফেরি যোগ করা হলো।