দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত চলাচল শুরু হয়নি।
দুই ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি দাঁড়িয়ে আছে। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, মাঝনদীতে একটি ফেরি আটকে গেছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হবে।