দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে নৌ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক ফরিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল ছিল। ঝুঁকি এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। নদী শান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের লঞ্চ চলাচল করবে না বলে জানানো হয় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে। আজ নদী কিছুটা শান্ত থাকায় নৌ চলাচল আবার শুরু হয়েছে।