দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল সাড়ে ১১ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া পথে ফেরি চলাচল বন্ধ ছিল। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া লঞ্চ আরাফাত ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে আংশিক ডুবলেও কোনো যাত্রী হতাহত হননি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কমলে শনিবার সকাল সাড়ে ১০টায় আবার ফেরি চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে দুটি, পাটুরিয়ার কাছে একটি ও মাঝ নদীতে ছয়টি ফেরি যানবাহন নিয়ে নোঙর করতে হয়। এতে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি পড়ে। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তেও দৌলতদিয়া-খুলনা মহাসড়কেও একই অবস্থা হয়। আটকে পড়া শত শত যাত্রী তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে চরম দুর্ভোগের শিকার হন।