দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আজ থেকে ট্রাক পারাপার বন্ধ
ঈদের সামনে দক্ষিণাঞ্চলের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যানজট কমাতে ও নির্বিঘ্নে যাত্রী পারাপারের স্বার্থে আজ মঙ্গলবার থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ঈদের আগে-পরে মানুষের পারাপার নির্বিঘ্ন করতে এবং ঘাটে ছিনতাই, চাঁদাবাজি, দালালদের দৌরাত্ম্য দূর করতেই পুলিশের পাশাপাশি উচ্চপর্যায়ের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব, গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। উভয় পাড়ের যানজট এড়াতে ঈদের তিন দিন আগে থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।