দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌ-যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে রাত সাড়ে ১০টা থেকে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘন কুয়াশার কবলে পড়ে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন ও যাত্রীবোঝাই কয়েকটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এ খবর জানার পর তাৎক্ষণিকভাবে উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে নৌ যান চলাচল বন্ধ হওয়ায় দুই পাড়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে। এতে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।