দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে তিন ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকে। এ সময় ঘাটের দুই পাশেই কয়েক শ যানবাহন আটকে থাকে। ছবি: এম রাশেদুল হক
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে তিন ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকে। এ সময় ঘাটের দুই পাশেই কয়েক শ যানবাহন আটকে থাকে। ছবি: এম রাশেদুল হক

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে। এ ছাড়া মাঝ-নদীতে আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে পৌঁছেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কমে আসায় সকাল ১০টার দিকে ফের নৌযান চলাচল শুরু হয়।
ঘন কুয়াশার কারণে মাঝ-নদীতে চারটি ফেরি আটকে ছিল। সেগুলো এখন ঘাটে পৌঁছেছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় প্রান্তে কয়েক শ যানবাহন আটকে ছিল। সেগুলো এখন ধীরে ধীরে পার হচ্ছে।
আরও  পড়ুন..
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ