দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত রাত থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি। আজ সোমবার সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নৌচলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ হয়ে যায়। একই সময় চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ওই ফেরিগুলোতে ৬০ টির মতো যানবাহন আছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আছে হাজারখানেক যানবাহন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।