দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে।
কুয়াশার কারণে আজ বুধবার ভোররাত চারটা থেকে এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি। কুয়াশা কমে যাওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে ফের নৌচলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে যাচ্ছে। এ ছাড়া উভয় ঘাট থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ফেরি চলাচল শুরু হওয়ার পর যানবাহনগুলো ধীরে ধীরে নদী পার হচ্ছে।
আরও পড়ুন..