সাড়ে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ পথে নৌযান চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার কারণে গতকাল শুক্রবার ভোররাত রাত চারটা থেকে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিল্লুর রহমান জানান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল না করায় ঘাটের দুই পাড়ে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। এখনো উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।