দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পারে সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান ‘প্রথম আলো’কে এ তথ্য জানিয়েছেন। তবে মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়েনি।