দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ রোববার সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে আজ ভোর চারটা থেকে এই নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টা পর সকাল নয়টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার কারণে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এরপর ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাঝ নদীতে ফেরি আটকে পড়ার সংবাদ পেয়ে দৌলতদিয়া ঘাটে চারটি ও পাটুরিয়া ঘাটে একটি ফেরি যানবাহন তুলে নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় আটকে পড়া যানবাহনগুলো সকাল নয়টার পর ধীরে ধীরে পার হচ্ছে।