দৌলতদিয়া যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দঘাট থানার পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। কিশোরীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই কিশোরী (১৭) ঢাকার মিরপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। কিছুদিন পর স্থানীয় এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে ওই তরুণ বেড়ানোর কথা বলে তাকে দৌলতদিয়া যৌনপল্লি এনে কালি বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেয়। কয়েক দিন আগে এক ব্যক্তি ওই কিশোরীর কাছে এলে সে তাকে বিষয়টি তার বাবা ও মাকে জানানোর অনুরোধ করে। ওই ব্যক্তির কাছ থেকে জানতে পেরে গত বৃহস্পতিবার তার বাবা ও মা গোয়ালন্দঘাট থানায় এসে বিষয়টি পুলিশকে জানান। ওই দিনই পুলিশ যৌনপল্লির কালি বাড়িওয়ালির ঘরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
গোয়ালন্দঘাট থানার এসআই স্বপন কুমার দাস জানান, আদালত কিশোরীর মা-বাবার নাগরিকত্ব সনদ না পাওয়ায় তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।