দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুই শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত শনিবার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ঢাকার একটি মানবাধিকার সংগঠন দুই শিশুকে উদ্ধার করেছে। এদের একজনের বয়স ১৩ ও অপরজনের ১৪। একজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা ও অপরজনের বাড়িদৌলতদিয়া যৌনপল্লি এলাকায়।গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল নিশাত জানান, ঢাকার ওয়ারী থানায় গত ২৬ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩০ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে দায়েরকৃত মামলার আলোকে শনিবার ঢাকার হিউম্যান রিসোর্স অ্যান্ড হেল্প ফাউন্ডেশনের একটি দল থানায় এসে কয়েকটি শিশুকে উদ্ধারে সহযোগিতা চায়। পরে থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস অভিযান চালিয়ে সালমী বাড়িওয়ালির বাড়ি থেকে ওই দুই শিশুকে উদ্ধার করেন। শিশুদের একজন ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত। প্রায় দুই বছর আগে প্রিয়াঙ্কা নামের এক যৌনকর্মীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে দৌলতদিয়া যৌনপল্লির সাথী বাড়িওয়ালির কাছে প্রিয়াঙ্কা নামের সেই যৌনকর্মী শিশুটিকে বিক্রি করে দেন। অপরজন দৌলতদিয়া যৌনপল্লির এক যৌনকর্মীর মেয়ে বলে দাবি করা হচ্ছে।