দৌলতদিয়া যৌনপল্লি থেকে পোশাকশ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী ডিবি ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত সোমবার রাতে দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক পোশাকশ্রমিককে (১৪) উদ্ধার করেছে। ওই পোশাকশ্রমিকের চাচা বাদী হয়ে নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যের বিরুদ্ধে ওই রাতেই গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মুন্সি জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলার ওই কিশোরী ঢাকার মিরপুরে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করত। গত ৩০ নভেম্বর রাজু (২২) নামের এক তরুণ তাকে ফরিদপুরে নিজ বাড়িতে নিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ফুসলিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেন। তার পরিবারের লোকজন খোঁজ পেয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতা নেন। পুলিশ সুপার এস এম আইনুল বারীর নির্দেশে পুলিশ সোমবার রাতে যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।