দৌলতদিয়ায় দুই শতাধিক যান আটকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরির স্বল্পতা এবং চার দিন ধরে একটি ঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, চার দিন ধরে ১ নম্বর ঘাটটি বন্ধ। তিন দিন ধরে একটি রোঁ রোঁ ফেরি বিকল হয়ে বসে আছে। এ ছাড়া মঙ্গলবার সকালে অর্ধদিবস হরতালের কারণে প্রায় চার ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ থাকায় ঘাটে গাড়ির চাপ বেড়েছে।