দৌলতদিয়ায় যান পারাপার নির্বিঘ্ন করতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দৌলতদিয়া ফেরিঘাটে যান চলাচল নির্বিঘ্ন করতে রাজবাড়ী জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে গতকাল রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী বলেন, এই জেলার ওপর দিয়ে ২১টি জেলার মানুষ যাতায়াত করে। এ কারণে ঈদের আগে যান চলাচল নির্বিঘ্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। সভায় পর্যাপ্তসংখ্যক লঞ্চ ও ফেরি রাখার সিদ্ধান্ত হয়েছে। ঘাটে যানজট নিরসন, ছিনতাই ও রাহাজানি বন্ধের জন্য অধিকসংখ্যক পুলিশ মোতায়েন রাখার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নাছির মোহামঞ্চদ চৌধুরী বলেন, যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ঘাটে নয়টি রো রো ফেরি ও তিনটি কে-টাইপ (ছোট ফেরি) রয়েছে। দুই-তিন দিনের মধ্যেই আরেকটি রো রো ফেরি আনা হবে।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, বিআইডব্লিউটিসির সহকারী সমন্বয় কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মো. আবদুল কুদ্দুস খান প্রমুখ।