দৌলতদিয়ায় যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে বুধবার রাতে পিয়া (১৮) নামের এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। পল্লির ভাড়াটিয়ারা বলছেন, মাত্রাতিরিক্ত মদপানে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, পিয়া আত্মহত্যা করেছেন।
পল্লির ভাড়াটিয়া বেবি বলেন, বুধবার সন্ধ্যায় পিয়া মদ খেয়ে নৃত্য করছিলেন। রাত নয়টায় তিনি ঘরে ফিরে যান। ঘণ্টা খানেক পর অসুস্থ হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আল আমিন বলেন, রাত একটার দিকে দুই যৌনকর্মী পিয়াকে মৃত অবস্থায় নিয়ে আসেন। পরে থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়।