দৌলতদিয়ায় ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াবাজারে গতকাল রোববার সকালে আগুন লেগে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা আগুন নেভাতে আসা রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি গড়ি ভাঙচুর করেছেন। তাঁদের হামলায় অন্তত আটজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রোববার সকাল সাতটার দিকে দৌলতদিয়াবাজারের হারেজ মোল্যার ব্যাটারি ও মাইক সার্ভিসের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘণ্টা খানেক পর রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুনে পুড়ে হারেজ মোল্যার দোকান; জালাল মোল্যা, আবদুর রাজ্জাক ও মহি শেখের বোর্ডিং; মজনু সরদার, জব্বার কাজী, মোহাম্মদ ও আকতার শেখের কাপড়ের দোকানসহ ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানো শেষে বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ভাঙচুর করে।ফায়ার সার্ভিসের কর্মী নুরুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তিনিসহ ফায়ারম্যান এনামুল, লুৎফর, প্রদীপ, আলাউদ্দিন (চালক), লিয়াকত, জেলাল ও দীপঙ্কর আহত হন।