দৌলতদিয়ায় ২ নম্বর ফেরিঘাট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটের পকেটে কাভার্ড ভ্যান উল্টে চলার পথ বন্ধ হয়ে যায়। এতে এ ঘাট দিয়ে যানবাহন পারাপার বিকেল পাঁচটা থেকে বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে গাড়ি দুটিকে সরিয়ে ঘাটটি সচল করার চেষ্টা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।